• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

কিশোরগঞ্জে স্যানিটারি ন্যাপকিন পেল ৬০০ ছাত্রী

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ২৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

57

 

 

 

নীলফামারীর কিশোরগঞ্জে গ্রাম এলাকার বিদ্যালয়ের ৬০০ ছাত্রীকে স্যানিটারী ন্যাপকিন দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে চত্তরে ‘স্বাস্থ্য সচেতনতায় নারীর জীবনে সুস্থতার নতুন দিশা’ স্লোগান নিয়ে ছাত্রীদের মাঝে এ স্যানিটারী ন্যাপকিন আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
মেলাবর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় চত্তরে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা’র সভাপতিত্বে ও শিক্ষক আফজালুল হকের সঞ্চালনায় আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ফজলার রহমান, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দীন, প্রতিষ্ঠানের সভাপতি সাইফুন্নাহার, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী,শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। জেলা পরিষদের অর্থায়নে এ সামগ্রী বিতরণ করা হয়।
পরে হিমোগ্লোবিন ডিজিটাল রক্ত প্লাটফরম ক্যাম্পেইন হয়। এই ক্যাম্পেইনের মাধ্যমে ছাত্রীদের ব্ল্যাড গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে পরামর্শ প্রদান করা হয়। হিমোগ্লোবিন ডিজিটাল রক্ত প্লাটফরম দিকগুলো উপস্থাপন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দীন।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা