• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ১৯৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

72

 

 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর কালিকাপুর শালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এক বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তর কালিকাপুর শালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালনা করে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড, রংপুর।
এটি ছিল ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান-২০২৫’-এর একটি অংশ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সশস্ত্র বাহিনী বোর্ড রংপুরের সচিব মেজর এটিএম নাজমুল হুদা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এই ধরনের স্বাস্থ্যসেবা ও সচেতনতা কার্যক্রমের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে আরও ঘনিষ্ঠভাবে পৌঁছাতে চাই। তারুণ্যকে স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলা আমাদের অগ্রাধিকার। আগামীতে জেলার অন্যান্য উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলেও এমন স্বাস্থ্য ক্যাম্পেইন পরিচালনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্কুলভিত্তিক সচেতনতা কর্মসূচিও গ্রহণ করা হবে।

ক্যাম্পেইনে অংশ নেন উত্তর শালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর শালডাঙ্গা মুসলিম শাহী দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও আশেপাশের এলাকার কয়েকশত মানুষ। সরাসরি প্রাথমিক স্বাস্থ্যসেবায় তিন শতাধিক বেশি ব্যক্তি গ্রহণ করেন।

ক্যাম্পেইনে প্রদানকৃত সেবার মধ্যে ছিল, রক্তচাপ পরীক্ষা, ডায়াবেটিস (রক্তে শর্করা) পরীক্ষা, ওজন পরিমাপ, রক্তের গ্রুপ নির্ণয়, প্রাথমিক চিকিৎসা ও ওষুধ পরামর্শ।

সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তারা বলেন, শিশুদের মধ্যে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি, পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমাতে স্থানীয়ভাবে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন, কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে আত্মহত্যা প্রতিরোধ সম্ভব।
আলোচনায় অংশ নেন সশস্ত্র বাহিনী বোর্ডের মেডিকেল অফিসার ডা. ফারহানুল হাসান ও ডা. ইমামুল হাসান, কিশোরগঞ্জ উপজেলার রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব সামসুজ্জামান সুমন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাখখারুল ইসলাম।

অভিভাবকরা বলেন, আমরা যারা গ্রামে থাকি, তাদের পক্ষে নিয়মিত শহরে গিয়ে চিকিৎসা নেয়া সম্ভব হয় না। তাই আজকের ক্যাম্পেইনে এসে অনেক উপকার পেয়েছি। আমরা খুবই খুশি।

স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষকরা বলেন,এই ধরনের উদ্যোগ তাৎক্ষণিক চিকিৎসা সুবিধা দেওয়ার পাশাপাশি একটি স্বাস্থ্য সচেতন প্রজন্ম গড়ে তুলতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা