• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ৩০১ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

75

 

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। স্বাস্থ্য, মন মানসিকতা ও সামাজিকতার জন্য খেলাধুলা অত্যন্ত প্রয়োজন। তিনি সোমবার (২৮ জুলাই) কিশোরীগঞ্জ সরকারি কলেজ মাঠে দি রেড জুলাই এর আয়োজনে জুলাই গণঅভ্যূথ্থানে শহীদদের স্মরণে প্রীতি ফুটবল খেলা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

জুলাই গণঅভ্যূথ্থানে শহীদদের স্মরণে প্রীতি ফুটবল খেলা উদ্বোধন কালে তিনি আরও বলেন, তরুণরা বিপদগ্রস্থ হলে গোটা দেশ তথা জাতি বিপদগ্রস্থ হবে। তাই বিপদগ্রস্থ হতে মুক্ত থাকতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা স্বাস্থ্য, মন মানসিকতা ও সামাজিকতার জন্য অত্যন্ত প্রয়োজন। খেলাধুলাই তরুণ সমাজকে অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে পারে। তোমরাই দেশের ভবিষ্যৎ, তোমাদের হাত ধরেই আগামীর বাংলাদেশ হবে বৈষ্যহীন, দুর্নীতিমুক্ত, সামাজিকতা ও মানবিকতার বাংলাদেশ।
জুলাই গণঅভ্যূথ্থানে শহীদদের স্মরণে প্রীতি ফুটবল খেলাটি দি রেড জুলাই কিশোরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোতালেব হোসেনের সভাপতিত্বে হয়। এতে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নীলফামারী জেলা শাখার সভাপতি একে উদার, কিশোরীগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ, এনসিপির সংগঠক আব্দুল কাইয়ুম,এ্যাড.নাহিদুল্লাহ আল মাহফুজ প্রমুখ। এছাড়া দি রেড জুলাই, জুলাই অভ্যূথ্থানের ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা