• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ‘ধর্ম শ্বশুর’ গ্রেপ্তার টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফুল শিক্ষাবৃত্তি-২০২৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ ও অর্থ বিতরণ অনুষ্ঠিত বিএনপি নেতা আবু সাঈদের ব্যতিক্রমী উদ্যোগ, বিদ্যালয়ে বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও ফুটবল বিতরণ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় হাজার ইয়াবাসহ গ্রেফতার -১ জমি-সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী হামলা: আশঙ্কাজনক অবস্থায় রংপুর হাসপাতালে প্রেরণ। একদিনের বেতন দিয়ে বৃক্ষরোপণ করলেন হরিপুরের সরকারি কর্মচারীরা

বিএনপি নেতা আবু সাঈদের ব্যতিক্রমী উদ্যোগ, বিদ্যালয়ে বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও ফুটবল বিতরণ

সোহেল রানা,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি / ২৪ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

32

 

বগুড়ার শিবগঞ্জ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফুটবল বিতরণ অব্যাহত রেখেছেন শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ।
মঙ্গলবার(৭জুন) দুপুরে নিজস্ব অর্থায়নে গুজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়। এর আগে তিনি ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়েও বৃক্ষরোপণ এবং ফুটবল বিতরণ করেছেন।
এ সময় শিবগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম মণ্ডল, যুবদল নেতা মোনোয়ার হোসেন মুন্নুসহ স্থানীয় নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আবু সাঈদ বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পর্যায়ক্রমে শিবগঞ্জ ইউনিয়নের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে প্রতিটি বিদ্যালয়ে ফুটবল বিতরণ কর্মসূচিও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা