• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়া শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ প্রধানমন্ত্রীর নির্দেশে সাফারি পার্কে গেল হাতি ‘বাদশা বাহাদুর’ কুড়িগ্রামে তিন দিনব্যাপী নজরুল বর্ষ ২০২৬–২০২৭ উদ্‌যাপনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় তুলে নিতে এসে গ্রামবাসীর হাতে আটক ৭ ঠাকুরগাঁওয়ে রেললাইন পারাপার হতে গিয়ে বৃদ্ধার মৃত্যু। দেশসেরা ক্ষুদে দৌড়বিদ রিফাতকে উল্লাপাড়াবাসীর সংবর্ধনা শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার কুড়িগ্রামে গ্যাসবাহী ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ কুড়িগ্রামে দুর্গম চরে কাঠের সেতু উদ্বোধন, যোগাযোগে নতুন দিগন্ত অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রধানমন্ত্রীর নির্দেশে সাফারি পার্কে গেল হাতি ‘বাদশা বাহাদুর’

সোহেল রানা,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি / ১৭ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

29

 

দীর্ঘদিন ধরে বগুড়ার মহাস্থান এলাকায় ‘বাদশা বাহাদুর’ নামে একটি হাতি দিয়ে অমানবিকভাবে সার্কাস পরিচালনা করা হচ্ছিল। পর্যাপ্ত খাবার ও যথাযথ পরিচর্যার অভাবে হাতিটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর ঘটনাটি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নজরে আসে।
হাতিটির কল্যাণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বন বিভাগের মাধ্যমে ‘বাদশা বাহাদুর’কে একটি সাফারি পার্কে স্থানান্তরের নির্দেশ দেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে নির্দেশনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে হাতিটির মালিকের সঙ্গে আলোচনা করা হলে তিনি স্বেচ্ছায় হাতিটিকে বন বিভাগের জিম্মায় দিতে সম্মতি জানান। এর ফলে দীর্ঘদিনের অবহেলা ও অমানবিক পরিবেশ থেকে মুক্তি পেয়ে ‘বাদশা বাহাদুর’ এখন সাফারি পার্কে স্থানান্তরের পথে। আজ ০৪ জুলাই, ২০২৬ শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় মহাস্হান বন্দরে বনবিভাগের নিকট হাতিটি হস্তান্তর করা হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে হাতিটির মালিক স্বেচ্ছায় জিম্মায় প্রদান করেছেন। তার প্রেক্ষিতে বনবিভাগের নিকট হাতিটি হস্তান্তর করা হলো। তিনি আরো জানান, সাফারী পার্কে প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও প্রাকৃতিক পরিবেশে হাতিটি সুস্থ ও নিরাপদ জীবন ফিরে পাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা