• রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন শেরপুরে তিন শতাংশ জমি নিয়ে বিরোধ, উভয় পক্ষের অভিযোগ

শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি / ৩১ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

37

পবিত্র আশুরা উপলক্ষে কারবালার শোকাবহ ঘটনাকে স্মরণ করে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মিলাদ মাহফিল, আলোচনা সভা, শোক মিছিল ও মাতম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার হরিপুর (মোহাম্মদপুর) এলাকায় ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিয়া সম্প্রদায়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি আলহাজ বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মন্ডল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া আমলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আ জ ম মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সহকারী অধ্যাপক মো. টিপু সুলতান, মাওলানা শাহিনুর রহমান, ওবাইদুর ইসলাম বাপ্পি,এনামুল হক। প্রধান বক্তা ছিলেন মাওলানা মোজাফফর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবগঞ্জ সরকারি এম.এইচ. কলেজের প্রভাষক শাহিনুর রহমান।
আলোচনা সভায় বক্তারা পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে বলেন, কারবালার প্রান্তরে ইমাম হোসেন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগ সত্য, ন্যায় ও মানবতার চিরন্তন আদর্শ হিসেবে যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করে।
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে একটি শোক মিছিল বের করেন। মিছিলে নারী-পুরুষ সহ প্রায় ১ হাজার ৫০০ জন শিয়া সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। মিছিলজুড়ে শোকগাথা পরিবেশনের পাশাপাশি কারবালার বেদনাবিধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অংশগ্রহণকারীরা বুক চাপড়ে মাতম করেন।
অনুষ্ঠান ও শোক মিছিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
আয়োজকরা জানান, পবিত্র আশুরা শুধু শোকের দিন নয়; এটি ত্যাগ, সত্য, ন্যায়, ধৈর্য ও আদর্শের প্রতীক। কারবালার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে সত্যের পথে অবিচল থাকার প্রেরণা দেয়। সেই আদর্শ সমাজে প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই প্রতিবছরের মতো এবারও শোকানুষ্ঠান ও শোক মিছিলের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা