• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ভাড়ায়’ আনা হয়েছিল ইট বগুড়ার শেরপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার দুপচাঁচিয়ায় হত্যা মামলায় পিতা সহ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় মেয়ের সংবাদ সম্মেলন সলঙ্গায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী বগুড়ার শেরপুরে প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ একাধিকবার চুরির শিকার বান্নীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়,থানায় অভিযোগ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে রাস্তা বন্ধের অভিযোগ, তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি / ৭ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

10

 

কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় গবাদিপশু, গাঁজা সহ অনান্য চোরাচালান পণ্য জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। এসব চোরাচালান পণ্যের মুল্য ৮ লাখ ৫১ হাজার ৭শ ৫৫ টাকা।

বুধবার (১০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক।

বিজিবি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ব্যাটালিয়নের আভিযানিক দল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গবাদিপশু, গাঁজা ও অনান্য চোরাচালান পণ্য জব্দ করে। যার বাজার মুল্য ৮ লাখ ৫১ হাজার ৭শ ৫৫ টাকা। এবং ব্যাটালিয়নের সদস্যগণ সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল-হক বলেন, ব্যাটালিয়নের সদস্যগণ সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা