“বিশ্ব দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে নানা আয়োজনে
বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১ জুন) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে একটি র্যালী কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে। পরে দপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র এর উপপরিচালক আব্দুল আজিজ প্রধান, জেলা ট্রেইনিং অফিসার ডাঃ ইদ্রিস আলী, ভেটেনারি অফিসার ডাঃ মাহমুদুল হাসান প্রমুখ।
এতে আরও উপস্থিত ছিলেন, নয় উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা, ড্রেইরী এসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ নারী খামারীরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. হাবিবুর রহমান বলেন, “একটি উন্নত ও মেধাসম্পন্ন জাতি গঠনে নিরাপদ খাদ্য ও পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে হবে। শিশুর শারীরিক বৃদ্ধি, মেধা বিকাশ, রোগ প্রতিরোধক্ষমতা এবং সুস্থ মানবসম্পদ গঠনে প্রাণিজ আমিষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর প্রাণিজ খাদ্যের মধ্যে দুধ সবচেয়ে পুষ্টিগুণসম্পন্ন ও সহজলভ্য খাদ্যগুলোর একটি। এ কারণেই দুধ কেবল একটি খাদ্য নয়, বরং পুষ্টি নিরাপত্তা, জনস্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন এবং গ্রামীণ নারীদের জীবিকার অন্যতম একটি খাত।”