আর মাত্র ১দিন বাদে পবিত্র কোরবানীর ঈদ। ঈদকে সামনে রেখে গরু, ছাগল, মহিশ, ভেড়াসহ পশু আল্লাহকে খুশি করার জন্য প্রত্যেক মুসলমান কোরবানীর দিয়ে থাকে। কোরবানী পশু কাটার জন্য কাঠের খাইটা সকলের খুব প্রয়োজন । এই খাইটা গত বছরের তুলনায় ভাল বলে জানন বিক্রিতা রাজিব হোসেন। জয়পুরহাট শহরে গুলশান মোড়, বিআইডিসি মোড়, মাছ বাজার, নতুন হাট এলাকায় কাঠের খাইটা বিক্রি করা দেখা গেছে। ঈদের চাঁদরাতে আরো ভাল বিক্রি হতে পারে। আমার দোকানে ভাল খাইটা সুলভ মূল্যে বিক্রি করা করছি। এই খাইটা গুলো তেঁতুল এবং বাবলা গাছের কাঠ থেকে এই খাইটা তৈরি করা হয় । প্রতি খাইটা আকার ভেদে ৭০০ টাকা থেকে ৩০০ টাকা ধরে বিক্রি করা হচ্ছে। একজন স্থানীয় ক্রেতা বীর মুক্তিযোদ্ধ আব্দুল বাতেন জানান আমার প্রতি বছর একটা খাইটা ক্রয় করে থাকি । এক দিনের জন্য প্রয়োজন । আমি ৫০০ টাকা দিয়ে একটা খাইটা ক্রয় করছি । হাতিল আহম্মেদ আলী পাড়ার মেসেস শামিমা খাইটা ক্রয় করতে আসা জানান গত বছর যে দামে খাইটা ক্রয় করেছি, এই ঈদে কিছুটা বেশী দামে খাইটা ক্রয় করলাম। প্রিয় গোপাল, হযরত, নুরুল মৌলনা, একরাম, ফকির, সুমন, হেলালসহ খাইটা বিক্রিতা জানান আমাদের ব্যবসা ভাল হচ্ছে। চাঁদ রাতে আরো ভাল হবে আশা করছি।