• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ‘ধর্ম শ্বশুর’ গ্রেপ্তার টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফুল শিক্ষাবৃত্তি-২০২৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ ও অর্থ বিতরণ অনুষ্ঠিত বিএনপি নেতা আবু সাঈদের ব্যতিক্রমী উদ্যোগ, বিদ্যালয়ে বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও ফুটবল বিতরণ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় হাজার ইয়াবাসহ গ্রেফতার -১ জমি-সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী হামলা: আশঙ্কাজনক অবস্থায় রংপুর হাসপাতালে প্রেরণ। একদিনের বেতন দিয়ে বৃক্ষরোপণ করলেন হরিপুরের সরকারি কর্মচারীরা

জয়পুরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি / ১৩৫ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

147

জয়পুরহাট শহরের আদর্শ পাড়া এলাকায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, শিশুটির মা স্থানীয় একটি ছাত্রাবাসে রান্নার কাজ করেন। গত সপ্তাহে প্রতিদিনের মতো মা কাজে- চলে গেলে ঘরে একা থাকার সুযোগে রিকশাচালক সৎ বাবা লিটন ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখায়।
পরবর্তীতে গত ১৮ মে (সোমবার) সৎ বাবা আবারও ঘরে ঢুকে কুপ্রস্তাব দিলে শিশুটি আতঙ্কিত হয়ে দৌড়ে মায়ের কর্মস্থলে গিয়ে ঘটনাটি খুলে বলে। ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, “লিটন মাদকাসক্ত। ঘটনার প্রতিবাদ করায় সে আমাকেও মারধর করেছে।” তিনি আরও জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও আত্মীয়-স্বজন “সামাজিক সম্মান” ও “মামলার খরচ”-এর ভয় দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং পরিবারটিকে হাসপাতালে যেতে বাধা দেয়।

ধামাচাপা দেওয়ার চেষ্টার কারণে পরিবারটি শুরুতে হাসপাতালে যেতে পারেনি। অবশেষে গত বৃহস্পতিবার (২১ মে) রাতে শিশুটির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও মেডিকেল অফিসার ডা. রায়হানুল আলম জানান, শিশুটিকে বর্তমানে গাইনি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগী শিশুর খোঁজখবর নিয়েছে। অভিযুক্ত সৎ বাবা লিটনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং তার ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা