• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ও সতর্ক অবস্থান গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না, বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ ‎পৌরসভায় নাগরিক সেবা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রেকর্ড পরিমাণ অতিভারী বৃষ্টিপাত, বোরো ধান নিয়ে বিপাকে কৃষক শিবগঞ্জে পুরো কেন্দ্রে একমাত্র পরীক্ষার্থী, তবুও কড়া নিরাপত্তায় পরীক্ষা জেলা বিএনপি’র সভাপতি এমপি বাদশার সুস্থ্যতা কামনায় দুপচাঁচিয়ায় দোয়া মাহফিল প্রায় ৫ মাস পর ফের চালু হচ্ছে রৌমারী-চিলমারী ফেরি চলাচল দুপচাঁচিয়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক / ১৬ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

23

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানায়, ঝড়ো হাওয়ার পাশাপাশি কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এতে নৌযান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। তাই নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে আকস্মিক ঝড়ো আবহাওয়ার কারণে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ করে খোলা স্থানে অবস্থান, গাছের নিচে আশ্রয় নেওয়া এবং নদীতে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা