• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

সলঙ্গায় কোটি টাকার হেরোইনসহ নারী আটক

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ / ৭৭ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

87

সলঙ্গায় কোটি টাকার হেরোইনসহ নারী আটক

সিরাজগঞ্জের সলঙ্গায় র‍্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার সন্ধ্যায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক সংলগ্ন সলঙ্গার হরিণচড়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহভাজন ওই নারীকে আটক করে তল্লাশি চালালে তার শরীর থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।
আজ রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন,ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ। তিনি জানান,গ্রেপ্তারকৃত নারীর বয়স ৫২ বছর।তদন্তের স্বার্থে তার পরিচয় আপাতত গোপন রাখা হয়েছে।
র‍্যাব আরও জানায়,আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা