• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

রাজবাড়ীতে পুলিশের সরকারি অ্যাম্বুলেন্সের চালকে মারধর যুবক গ্রেফতার

রাজবাড়ীতে পুলিশের সরকারি অ্যাম্বুলেন্সের চালকে মারধর যুবক গ্রেফতার*রাজবাড়ীপ্রতিনিধী* / ৫৬ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

68

**রাজবাড়ীতে পুলিশের সরকারি অ্যাম্বুলেন্সের চালকে মারধর যুবক গ্রেফতার.রাজবাড়ীতে পুলিশের লাশবাহী সরকারি অ্যাম্বুলেন্সের চালক কনস্টেবল মো. বকুল চৌধুরীকে মারধরের অভিযোগে মো. রানা (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) বিকেলে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দায়ের করা মামলার ভিত্তিতে এ ঘটনার মূল অভিযুক্ত রানাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বালিয়াকান্দি থানা থেকে একটি মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি অ্যাম্বুলেন্সযোগে রাজবাড়ীর বিনোদপুর মর্গে নেওয়া হচ্ছিল। অ্যাম্বুলেন্সটিতে চালক কনস্টেবল মো. বকুল চৌধুরীর সঙ্গে পুলিশ সদস্য মো. শামীম মোল্লা ও শফিকুল ইসলাম ছিলেন।
দুপুর ১২টার দিকে জেলা শহরের বড় মসজিদ এলাকার সামনে অ্যাম্বুলেন্সটির সঙ্গে রানা নামে এক ব্যক্তির মোটরসাইকেলের লুকিং গ্লাসে সামান্য ঘষা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে রানা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ ওঠে।
পরে ১ নম্বর রেলগেট এলাকায় গিয়ে তিনি আবারও অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে গালিগালাজ করতে থাকেন। এ সময় চালক বকুল চৌধুরী তাকে গালিগালাজ না করতে অনুরোধ করেন এবং গাড়িতে মরদেহ থাকায় দ্রুত রাস্তা ছেড়ে দিতে বলেন।
এতে রানা আরও ক্ষিপ্ত হয়ে অ্যাম্বুলেন্সের দরজা খুলে চালক বকুল চৌধুরীকে এলোপাতাড়ি কিল-ঘুসি মারেন বলে অভিযোগ রয়েছে। চালকের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে রানা পালানোর চেষ্টা করেন। পরে গাড়িতে থাকা পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাকে আটক করেন।
এ ঘটনায় আহত কনস্টেবল বকুল চৌধুরীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা