• সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ৩

নয়ন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি / ৫৮ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

69

 

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার পূর্ব শুখানপুকুরী (তল্লিপাড়া) এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (০৯মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ভূল্লী থানা পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, অভিযানের সময় ১নং আসামির নিজ বাড়িতে মাদক বিক্রির কার্যক্রম চলাকালে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে আনারুল ইসলামের কাছ থেকে ১৭ পিস, আব্দুর রহিমের কাছ থেকে ৮ পিস এবং হারুন অর রশিদের কাছ থেকে আরও ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ৩৩ পিস।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, মাদকের বিরুদ্ধে ভূল্লী থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে রয়েছি। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা