• বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুন্দরগঞ্জে গভীর রাতে পরকীয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্যকর ঘটনা জয়পুরহাটে ৪ বছর পর চেয়ারম্যান আতাউর রহমান ফুলছড়িতে চরাঞ্চলের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পলাশবাড়ীতে ৪ হাজার অসহায় সনাতনী পরিবারের মাঝে চাল বিতরণ পীরগঞ্জে ইয়াবা ও মাদক ব্যবসায়ী আটক -২ গাইবান্ধা সাঘাটায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ ২ জন গ্রেপ্তার, মোবাইল জব্দ শিবগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট, সরঞ্জাম ধ্বংস দুপচাঁচিয়ায় ধর্ষক গ্রেপ্তার \ শাস্তির দাবীতে বিক্ষুদ্ধ অভিভাবকদের সড়ক অবরোধ উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে মম এন্টারপ্রাইজ এ জরিমানা গোবিন্দগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৪ জন আহত, চালকের পা কেটে উদ্ধার

পীরগঞ্জে ইয়াবা ও মাদক ব্যবসায়ী আটক -২

নয়ন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি / ১৯ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

22

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাক্সফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২২ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের নেতৃত্বে উপজেলা টাক্সফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে দড়িমিয়ান আলীর ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী বেল্লাল হোসেনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে বেল্লালের সয়ন ঘর থেকে ইয়াবা ও নগদ টাকাসহ তাকে আটক করা হয়।

এ সময় বেল্লাল হোসেনের সহযোগী জেলার রানিশংকৈল উপজেলার পৌর শহরের কুণ্ডুপাড়া গ্রামের প্রদীপ কুমার দত্তের ছেলে টিংকু দত্তকে আটক করা হয়।

ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক শাকিলার রহমান জানান, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার-এর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযান কালে জব্দকৃত আলামতসহ দুইজনকে আটক করে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা