• সোমবার, ০৪ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গাইবান্ধায় হামলার প্রতিবাদে মানববন্ধন। গ্রেফতার ও শাস্তির দাবি পলাশবাড়ীর হরিণাথপুরে জামায়াতের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করলেন এমপি লেবু মাওলানা সাদুল্লাপুরে রাস্তার জলাবদ্ধতা নিরসনে সচেতন মহলের প্রশংসনীয় উদ্যোগ পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবী ‘পলাশ পাগলা’র ওপর হামলা, গুরুতর আহত পলাশবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ দুপচাঁচিয়া প্রাথমিক গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সলঙ্গায় গরু চুরি আতঙ্ক : রাতভর পাহারার উদ্যোগ বল্লমঝাড়ে মাদকের ভয়াবহ তাণ্ডব—“নিয়ন্ত্রণ নয়, সম্প্রসারণ?” অভিযোগের মুখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রফিকুল ইসলাম রবি’র উদ্যোগে রাজশাহীতে চালু হচ্ছে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা উল্লাপাড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার

দুপচাঁচিয়া প্রাথমিক গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধি / ৫৯ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

70

দুপচাঁচিয়া উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(বালক-বালিকা) ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এ খেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলের ফাইনাল খেলায় পোথাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-০ গোলে ধাপ সুলতানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অপরদিকে বালক দলের ফাইনাল খেলায় তালুচ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ বালিকা ও বালক দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা। এ উপলক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবীর। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ।এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, , পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, শাহাজাহান আলী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাজেদুল ইসলাম, কালিপদ চৌহান, আব্দুর রাজ্জাক, মেহেদী হাসান মিলন, দীপা রায়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক বেলাল হোসেন, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক গোলাম রব্বানী, প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ, ইব্রাহীম আলী, যুবদল নেতা আশরাফুল আলম প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা