• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পীরগঞ্জে আগুন ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ শিবগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দুপচাঁচিয়ায় সাংবাদিক রায়হানের মাতার ইন্তেকাল গাইবান্ধায় হীরালাল বাঁশফোড়ের ওপর হামলাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন পলাশবাড়ীতে আগাম বৃষ্টির তাণ্ডব পানির নিচে ধান, দিশেহারা নিম্নাঞ্চলে কৃষকরা পলাশবাড়ী শহর আধুনিকায়নের ব্যাপক পরিকল্পনা থাকলেও বাস্তবায়নে ধীরগতি বগুড়ার শেরপুরে অবৈধভাবে সেচ নলকূপের লাইসেন্স বাতিল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার অভিযোগ ‎ জনতা ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখা নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন গোবিন্দগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ আটক ১,পলাতক এর বিরুদ্ধে মামলা ঢোলভাঙ্গা হাই স্কুল ও কলেজে শিক্ষকদের লাগামহীন অনিয়ম, ব্যাহত শিক্ষার পরিবেশ

পলাশবাড়ী শহর আধুনিকায়নের ব্যাপক পরিকল্পনা থাকলেও বাস্তবায়নে ধীরগতি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি / ১২ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

14

গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহর আধুনিকায়নের ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হলেও বাস্তবায়ন পর্যায়ে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। সুপরিকল্পিত নগরায়ণের মাধ্যমে শহরকে আধুনিক, নান্দনিক ও বাসযোগ্য করে তুলতে নানা উদ্যোগ নেওয়া হলেও অধিকাংশ প্রকল্প এখনো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।
পৌরশহরের বিভিন্ন মোড়ে ভাস্কর্য, ম্যুরাল ও লোকশিল্পের মাধ্যমে স্থানীয় সংস্কৃতির প্রতিফলন ঘটানো, ছোট ছোট পার্ক, কৃত্রিম ঝর্ণা এবং সুদৃশ্য ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে নান্দনিক বিনোদন কেন্দ্র গড়ে তোলা, প্রচুর গাছ রোপণের মাধ্যমে পরিকল্পিত সবুজায়ন নিশ্চিত করা এবং পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি—এসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এ ছাড়া উন্নত সড়ক ব্যবস্থা, ফুটপাত, সুপরিকল্পিত আলোকসজ্জা, নান্দনিক ভবনের নকশা, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে শহরকে বর্জ্যমুক্ত রাখার উদ্যোগও রয়েছে।
তবে এসব পরিকল্পনার অনেকটাই এখনো বাস্তবায়নের অপেক্ষায় থাকায় সাধারণ মানুষের মাঝে কিছুটা হতাশা দেখা দিয়েছে।
সম্প্রতি পলাশবাড়ী পৌরসভার দায়িত্বরত প্রকৌশলী মোর্তুজা এলাহীর সঙ্গে পৌরসভার সম্ভাব্য উন্নয়ন কার্যক্রম নিয়ে সাক্ষাৎ করেন উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে পৌর প্রকৌশলী সাংবাদিকদের বলেন, “আমরা ইতোমধ্যে অনেক প্রকল্প হাতে নিয়েছি, যার বাস্তবায়নে দৃশ্যমান কার্যক্রম চলমান রয়েছে। ধাপে ধাপে সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত বাস্তবায়ন হলে পলাশবাড়ী পৌরশহর একটি আধুনিক, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন শহরে পরিণত হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা