• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন শেরপুরে তিন শতাংশ জমি নিয়ে বিরোধ, উভয় পক্ষের অভিযোগ

সুন্দরগঞ্জে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

88

 

গাইবান্ধার সুন্দরগঞ্জে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় মো. সাইফুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মো. সাইফুল ইসলাম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। তিনি ভ্যানে করে ঘাস বিক্রি করতেন।

মামলা ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ঘটনার সময় পরিবারের সদস্যরা জোহরের নামাজে ব্যস্ত ছিলো। এ সময় শিশুটি প্রতিবেশি মো. সাইফুল ইসলামে বাড়িতে যায়। তখন বাড়িতে কেউ না থাকায় কলা দেয়ার কথা বলে শিশুটিকে ঘরে ডেকে নেন অভিযুক্ত মো. সাইফুল ইসলাম। এ সময় ধর্ষণ চেষ্টাকালে পরিবারের লোকজন শিশুটিকে ডাক দেয়। ডাক শুনে শিশুটিকে ছেড়ে দেয় এবং তার হাতে আবারও কলা দিয়ে বলে বিষয়টি যেনো সে কাউকে না জানায়। পরে শিশুটি পরিবারের কাছে প্রকাশ করে।

পরে শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে একটি মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা