• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

১৯৪৭ থেকে ২০২৫ পর্যন্ত সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক / ২৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

296

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৪৭ সাল থেকে শুরু করে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত দলটির পক্ষ থেকে সংঘটিত সকল ভুল, ত্রুটি ও অন্যায়ের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “৪৭ থেকে আজকের দিন পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে তাদের কাছে মাফ চাই।”

তিনি আরও বলেন, “এই অ্যাপলজি আমরা অন্তত তিনবার দিয়েছি। প্রফেসর গোলাম আজম সাহেব দিয়েছেন, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন এবং আমি নিজেও দিয়েছি। সম্প্রতি এটিএম আজহারুল ইসলাম সাহেব যখন জেল থেকে মুক্তি পান, তখনও আমি বলেছি— শুধু একাত্তর নয়, সাতচল্লিশ সাল থেকে শুরু করে যদি আমাদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি সকল ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাই।”

জামায়াত আমির বলেন, “আমরা মানুষ, আমাদের সংগঠনও মানুষের সংগঠন। আমাদের ৯৯টা সিদ্ধান্ত সঠিক হলেও একটি সিদ্ধান্ত ভুল হতে পারে। সেই একটি সিদ্ধান্তের কারণে যদি জাতির ক্ষতি হয়ে থাকে, তবে মাফ চাওয়ায় দোষ কোথায়?”

তিনি আরও যোগ করেন, “আমরা বিনা শর্তে ক্ষমা চেয়েছি— কোনো শর্ত দিইনি। তারপরও কেউ যদি বলেন এই ভাষায় মাফ চাওয়া যাবে না, ওই ভাষায় চাইতে হবে— তাহলে বাকি থাকলটা কী?”

ডা. শফিকুর রহমান বলেন, “আজকে আবারও একদম প্রকাশ্যে বলছি— সাতচল্লিশ থেকে শুরু করে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টা ১১ মিনিটে— আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে তাদের কাছে মাফ চাই।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা