• রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন শেরপুরে তিন শতাংশ জমি নিয়ে বিরোধ, উভয় পক্ষের অভিযোগ

সাদুল্লাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত।

শাহ মো মুশফিকুর রহমান,সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: / ১৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

113

 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১১টি ইউনিয়নের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা হলরুমে এ লটারির আয়োজন করা হয়।

লটারিতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দীন, থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার, সেনাবাহিনীর প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১১টি ইউনিয়নের জন্য মোট ১৬৩টি আবেদন জমা পড়ে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ৯৭টি আবেদন বাতিল এবং ৬৬টি আবেদন চূড়ান্ত বাছাইয়ে উত্তীর্ণ হয়। এর মধ্যে জামালপুর ইউনিয়নের আবেদনে তদন্ত সংক্রান্ত অভিযোগ ওঠায় সেখানে লটারি স্থগিত করা হয়।

অবশিষ্ট ১০টি ইউনিয়নের ২৫ জন আবেদনকারীকে উন্মুক্ত লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ডিলার হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এছাড়া নলডাঙ্গা ইউনিয়নের একটি ডিলার পয়েন্টে কোনো আবেদন প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ না হওয়ায় সেটিও আপাতত স্থগিত রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, “আমরা শতভাগ স্বচ্ছতার মাধ্যমে উন্মুক্ত পদ্ধতিতে দশটি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ সম্পন্ন করেছি।” তার পরেও কোন কারণে যদি কারো সন্দেহ হয়। তাহলে আমাদের নিকট লিখিত ভাবে আবেদন করলে ক্ষতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা