• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদে মাসব্যাপী ইফতার আয়োজন

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ / ৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

87

পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য রহমত,মাগফিরাত ও নাজাতের মাস। এই সিয়াম সাধনার মাসকে কেন্দ্র করে দেশজুড়ে চলছে নানা ধর্মীয় ও সামাজিক আয়োজন।এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জের সলঙ্গা কেন্দ্রীয় বায়তুর রহমান জামে মসজিদে মাসব্যাপী ইফতার আয়োজন করা হয়।

মসজিদ কর্তৃপক্ষের উদ্যোগে প্রতিদিন নির্ধারিত সময়ে খেজুর,শরবত,পানি, ছোলা,বুন্দিয়া ও মুড়িসহ বিভিন্ন খাবার দিয়ে ইফতার পরিবেশন করা হয়। বিশেষ দিনগুলোতে থাকে উন্নতমানের খাবারের ব্যবস্থাও।বুধবার প্রায় এক হাজার রোজাদারকে নিয়ে বিরিয়ানির মাধ্যমে ইফতার আয়োজন করা হয়,যা এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলে। এ যেন শত শত রোজাদারদের মিলন মেলায় রূপ নেয়।এমন ইফতার আয়োজনে দিনমজুর, আশপাশের নিম্নআয়ের মানুষ,সাধারণ পথচারী,হাটুরে ব্যবসায়ীসহ মসজিদের নিয়মিত মুসল্লি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।প্রতিদিনের এই আয়োজনে অনেকেই দূরদূরান্ত থেকে ফেরার পথে মসজিদে এসে সরাসরি ইফতার করে সময়মতো রোজা ভাঙতে পারছেন।
সলঙ্গা কেন্দ্রীয় বায়তুর রহমান জামে মসজিদের সেক্রেটারি আলহাজ দেলোয়ার হোসেন জানান,“মসজিদের নিয়মিত মুসল্লিদের অনুদান এবং মসজিদ কর্তৃপক্ষের সহযোগিতায় প্রতিবছরই আমরা মাসব্যাপী ইফতার আয়োজন করে থাকি।রমজানজুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
ইফতার নিতে আসা অনেকেই এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।এক পথচারী বলেন,“ভ্রমণের পথে থাকা মানুষের জন্য এমন আয়োজন সত্যিই খুব উপকারী।এতে সময়মতো ইফতার করা সম্ভব হয়।”স্থানীয় সচেতন মহলের মতে,সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এমন মহৎ উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে এবং মানুষের মাঝে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করছে।

ইফতার আয়োজনে অংশ নেয়া অনেকেই মসজিদ কর্তৃপক্ষের এই মানবিক উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা