• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

শেরপুরে রহস্যজনক হত্যাকাণ্ড ধানের জমি থেকে ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

শেরপুর বগুড়া প্রতিনিধি / ১৪৭ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

154

বগুড়ার শেরপুরে এক ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার।
রবিবার (১১ জানুয়ারি) সকাল সারে আটটার দিকে উপজেলার  ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের পাশের একটি পতিত ধানের পতীত জমি থেকে উদ্ধার করে  শেরপুর থানা পুলিশ।
নিহত ব্যক্তির নাম হামিদুল মণ্ডল (৫০)। তিনি শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত মমতাজ মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামিদুল মণ্ডল পেশায় একজন ধান ব্যবসায়ী ছিলেন। শনিবার বিকেলে ধানের টাকা কালেকশন করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এরপর রাত পেরিয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, লাশ উদ্ধারের সময় নিহতের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।  ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিরোধ, টাকা-পয়সা কিংবা অন্য কোনো পূর্বশত্রুতা থেকে এই ঘটনা ঘটেছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। নিহতের পরিবার দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীও সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা