ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিকাল ৫টা পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের নিকট এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের এ্যাডভোকেট মুফতি জামাল উদ্দীন, গণঅধিকার পরিষদের সেলিম সরকার এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ রেজাউল করিম তালুকদার।
এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, মনোনয়ন দাখিলের শেষ দিনে ৪ টি রাজনৈতিক দলের প্রার্থী ও ১ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে। কেউ আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।