• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

শিবগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে কৃষকদল নেতা সাবুর গণসংযোগ

সোহেল রানা, শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি / ৯২ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

97

বগুড়া-২ শিবগঞ্জ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলমের পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু।

শনিবার(৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী শিবগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় সাধারণ কৃষক ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মীর শাহে আলমকে বিজয়ী করার আহ্বান জানান।
গণসংযোগকালে তোফায়েল আহমেদ সাবু বলেন,বিএনপি ক্ষমতায় এসে সরকার গঠন করলে দেশের কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে কৃষকরা সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণে ভর্তুকি ও বিভিন্ন সরকারি সহায়তা সহজে পাবেন।
তিনি আরও বলেন, মীর শাহে আলম নির্বাচিত হলে কৃষি কার্ড বাস্তবায়নের পাশাপাশি কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং কৃষকদের সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় ইউপি সদস্য মোজাম্মেল হোসেন,শিবগঞ্জ সদর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক বাদল,কৃষক দল নেতা মামুন সহ স্থানীয় কৃষকদল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা