• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

রাষ্ট্রপতিকে অপসারণ ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এনসিপি’র হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক / ১১৩ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

121

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেবল সংসদেই নয়, বরং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজপথেও সক্রিয় থাকবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার (১ মার্চ) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘জাতীয় যুব শক্তি’ আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এই রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেন।

​নাহিদ ইসলাম তার বক্তব্যে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “জুলাই হত্যাকাণ্ডের বিচার সবার আগে নিশ্চিত করতে হবে। এরপর অন্য সব বিচার।” একইসঙ্গে তিনি অবিলম্বে বর্তমান রাষ্ট্রপতিকে অভিশংসন করে আইনের আওতায় আনার দাবি জানান। সংসদীয় সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ সংসদে অনুমোদন করতে হবে এবং সংসদকে ‘সংস্কার পরিষদ’ হিসেবে ঘোষণা করতে হবে।

​অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “জুলাই বিপ্লবের বড় সুবিধাভোগী (বেনিফিশিয়ারি) দল হওয়া সত্ত্বেও বিএনপি শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে। তাদের নির্বাচনের দাবির পেছনে আমরা শুরু থেকেই সন্দেহ পোষণ করেছিলাম।”

​এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া নতুন সরকারের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে বলেন, “যে সংস্কার ও নতুন বাংলাদেশের জন্য এত প্রাণ দেওয়া হলো, নতুন সরকার শপথ নিয়েই আমাদের আশাহত করেছে। যে রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের অপকর্ম ও হত্যাকাণ্ডের পক্ষ নিয়েছিলেন, তার বক্তব্যের মাধ্যমে সংসদ শুরু হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

​দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “২০০১ থেকে ২০০৬ সালের ভুলের পুনরাবৃত্তি করবেন না। শুনছি রাষ্ট্রের শীর্ষ প্রতিষ্ঠানগুলো শত শত কোটি টাকায় বিক্রি হচ্ছে এবং অর্থনীতির এই কঠিন সময়ে একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বে বসানো হয়েছে—এসব কাম্য নয়।” তিনি জনগণকে ভয়মুক্ত রাজনীতির পরিবেশ উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা