• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান কুড়িগ্রামে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ডিএস কেজি মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কৃষক কার্ডের মাধ্যমে নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর সিরাজগঞ্জে “খেলাঘর” শিশুদের প্রাণবন্ত উৎসবে নববর্ষ উদযাপন কুইজ, কবিতা ও চিত্রাঙ্কণে মাতলো সৈয়দপুর; পহেলা বৈশাখে ‘সততসঞ্চারী’র অনুষ্ঠান দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ বাংলা নববর্ষ উপলক্ষে দুপচাঁচিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

রাণীশংকৈলে কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে নতুন উদ্যোগ

নয়ন হোসন ঠাকুরগাঁও প্রতিনিধি / ১৮ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

21

রাণীশংকৈলে কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে নতুন উদ্যোগ

 

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা সমস্যা নিরসনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও ব্রিজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাবা খাদিজা বেগম। এসময় আরও উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি মোঃ আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আল্লামা আলওয়াদুদ বিন আলিফ। এছাড়া পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, ৮নং নন্দুয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বারী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুরুন্নবী সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে একদিকে যেমন কৃষি জমিতে পানি নিষ্কাশন সহজ হবে, তেমনি সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। এর ফলে স্থানীয় কৃষকদের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যারও সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রাম মৌজার শাহীবুর রহমানের জমি থেকে শুরু করে জওগাঁও ব্রিজ পর্যন্ত খাল পুনঃখননের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন, রাণীশংকৈলের তত্ত্বাবধানে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হওয়ার পাশাপাশি এলাকার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা