• রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন শেরপুরে তিন শতাংশ জমি নিয়ে বিরোধ, উভয় পক্ষের অভিযোগ

রাজারহাটে নৈতিক সমাজের আলোচনা সভা অনুষ্ঠিত

রতন কুমার রায়, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১১১ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

61

 

“নৈতিক সমাজ সর্বজনীন”—এই মূলমন্ত্রকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় নৈতিক সমাজের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নৈতিক সমাজ কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত সভায় একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৈতিক সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক মেজর জেনারেল (অবঃ) আমসাআ আমিন। তিনি তার বক্তব্যে বলেন আমরা যদি দেশ থেকে দুর্নীতি শূন্য রাজনীতি ও স্বৈরতন্ত্র শূন্য রাষ্ট্র গঠন করতে পারি তাহলে দেশ থেকে দারিদ্র্য শূন্য এমনিতেই হয়ে যাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিনাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন বাদশা, জেলা আহ্বায়ক আশরাফ আলী, সদস্য সচিব রোকনুজ্জামান, জেলা সদস্য সোহানুর রহমান সোহান, রাজারহাট উপজেলা আহ্বায়ক ফখরুল ইসলাম, ছিনাই ইউনিয়নের সদস্য আকবর আলী ও সদস্য সচিব শৈলেন রায় প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান রাজনীতিতে নৈতিকতার ঘাটতি, দুর্নীতি, দারিদ্র্য ও সন্ত্রাস সমাজকে পিছিয়ে দিচ্ছে। তাই নৈতিক মূল্যবোধভিত্তিক অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরের মাধ্যমে একটি শক্তিশালী রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। এ লক্ষ্যে তারা তিনটি প্রধান লক্ষ্য ঘোষণা করেন—দুর্নীতি শূন্য রাজনীতি, দারিদ্র্য শূন্য সমাজ ও সন্ত্রাস শূন্য রাষ্ট্র।

এছাড়া সভায় সাত দফা জাতীয় মুক্তি সনদও উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য দফা হলো—নৈতিক শিক্ষা বিস্তার ও সামাজিক সংস্কার, রাজনৈতিক সংস্কার ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা, দারিদ্র্য দূরীকরণ ও অর্থনৈতিক সমৃদ্ধি, শিক্ষা ও গবেষণার উন্নয়ন, স্বাস্থ্য, পরিবার ও পরিবেশ সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন এবং সাংস্কৃতিক বিকাশ ও জাতীয় ঐক্য।

বক্তারা আরও বলেন, জনগণের সেবা হওয়া উচিত রাজনীতিবিদদের একমাত্র লক্ষ্য। এমপি হবেন জনগণের প্রকৃত সেবক, আর রাজনৈতিক চরিত্র পরিবর্তনের মাধ্যমেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে তাদের সুচিন্তিত মতামত প্রদান করে নৈতিক সমাজের কর্মসূচির প্রতি সমর্থন জানান। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা