• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

রাজশাহী আদালতের পেশকারের করা চাঁদাবাজি মামলায় আটক-১

রাজশাহী প্রতিনিধি / ৯৪ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

101

রাজশাহী আদালতের পেশকারের করা চাঁদাবাজি মামলায় আটক-১

 

রাজশাহীতে আদালতের এক পেশকারকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের ঘটনায় মামলা হলে দীর্ঘ প্রায় ২ বছর পলাতক থাকার পর ওয়ারেন্ট ভুক্ত আসামী রাফিজ বিন সরকার ওরফে আরবিএস পাভেলকে আটক করেন রাজপাড়া থানা পুলিশ। মামলার এজাহারে অভিযুক্ত দুইজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন পেশকার হাবিবুর রহমান।
গত ২০২৪ সালের মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
মামলার আসামিরা হলেন— লক্ষ্মীপুর এলাকার কথিত সাংবাদিক পাভেল (৩০) এবং রাজপাড়া এলাকার মো. লালু (৩৫)। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছিলো। পরে মামলার চার্জশিট থেকে অজ্ঞাতদের নাম বাদ দিয়ে দুজনকে অভিযুক্ত করে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী মো. হাবিবুর রহমান মহানগর যুগ্ম দায়রা জজ-২য় আদালতে পেশকার হিসেবে কর্মরত। গত ২০২৪ সালে ১০ আগস্ট অজ্ঞাত একটি নম্বর থেকে তাকে মেসেজ দিয়ে জানানো হয় যে, তার নামে দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন ভিডিও ও অভিযোগ রয়েছে। পরবর্তীতে ১৭ আগস্ট রাতে রাজশাহী মেডিকেল কলেজ গেটের সামনে তাকে ডেকে নিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়।
বাদী এজাহারে উল্লেখ করেন, প্রাণনাশের ভয়ে তিনি সেদিন আসামিদের নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে গত ৫ সেপ্টেম্বর আদালত চত্বরে ফের তার কাছে টাকা দাবি করা হলে তিনি আরও ৩ হাজার টাকা দেন। সর্বশেষ গত ২৯ অক্টোবর দুপুর ২টার দিকে আদালত কক্ষের ভেতরেই আসামিরা তাকে পুনরায় টাকার জন্য চাপ দেয় এবং টাকা না দিলে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি প্রদান করে।

বিষয়টি নিয়ে ভুক্তভোগী পেশকার হাবিবুর রহমান রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তা আমলে নিয়ে দণ্ডবিধির ৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় মামলা (মামলা নং-২৪) রুজু করে।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানায়, সে সময় বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছিলো। দীর্ঘদিন আসামী পলাতক ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। রাজপাড়া থানা পুলিশ আজ তাঁকে আটক করেন। আটক পাভেলকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা