• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং এর এসএসসি প্রস্তুতির ব্যাচের বিদায় সংবর্ধনা উল্লাপাড়াকে চাঁদাবাজ মুক্ত বার্তা দিলেন এমপি রফিক খান “নিরেট বিষাদ” -খ্রীষ্টিনা জ্যোতি মন্ডল গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেরপুরে প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজে ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ধাপেরহাট হাজি মার্কেটে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ঘটনাস্থল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য দুই শতকের গ্রামীণ উৎসব আঙ্গারু মেলা শুরু গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে ভুয়া সমকামী পরিচয়ের অভিযোগ, উদ্বেগ বিশেষজ্ঞদের

রাজবাড়ী জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বক্কার খান গ্রেফতার

উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি / ৭৫ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

80

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাজবাড়ী জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বক্কার খানকে (৪৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের নবগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গত ১০ নভেম্বর দিবাগত রাতে বাণীবহ ইউনিয়নের রথখোলা এলাকায় পাকা রাস্তার ওপর ব্যানার ও মশাল নিয়ে সরকার উৎখাত, রাষ্ট্রবিরোধী কার্যক্রম, জননিরাপত্তা বিপন্ন ও ত্রাস সৃষ্টির লক্ষ্য নিয়ে নাশকতার পরিকল্পনা হচ্ছিল। ওই সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ–যুবলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী সেখানে প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি পুলিশের।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলা য় শনিবার বিকেলে আবু বক্কার খানকে গ্রেফতার করে ডিবি পুলিশ ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন,“সদর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি হিসেবে কৃষক লীগ নেতা আবু বক্কার খানকে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা