• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

রাজবাড়ীতে স্থাপিত হচ্ছে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি / ৭৪ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

77

রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজবাড়ী।
এ উপলক্ষে শুক্রবার নির্ধারিত স্থানে ইতিমধ্যে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মালিয়াট এলাকায় প্রস্তাবিত এই প্রতিষ্ঠানের জন্য জমি নির্ধারণ করা হয়েছে। মোট জমির পরিমাণ ১৬০.৫৩ শতক।
প্রস্তাবিত জমির খতিয়ান ও দাগ নম্বর উল্লেখ করে বোর্ডে জানানো হয়েছে যে, এ জমির মালিক বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয়ভাবে জমিটি নির্ধারণের পর প্রাথমিক প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।
শিক্ষা বিস্তারে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজবাড়ীর এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, এটি প্রতিষ্ঠিত হলে জেলার শিক্ষার মান আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা আধুনিক ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষার পরিবেশ পাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা