• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রাজবাড়ীতে সেনাবাহিনির অভিযানে বিদেশি রিভালবার ও দেশীয় অস্ত্র উদ্ধার।

রাজবাড়ী প্রতিনিধি / ১০৮ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

115

রাজবাড়ীতে যৌথ অভিযানে বিদেশি রিভালবার ও দেশীয় অস্ত্র উদ্ধার
রাজবাড়ী জেলার সদর উপজেলাধীন শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে একটি বিদেশি রিভালবার, গোলাবারুদ, ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।
আজ ভোর আনুমানিক রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত রাজবাড়ী সদর সেনা ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাঈদ বিশ্বাসের বসতবাড়ির পাশের একটি মেহগনি বাগান থেকে অস্ত্র ও সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।
সেনা সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে,,
একটি বিদেশি রিভালবার (মেড ইন পাকিস্তান), তিন রাউন্ড রিভালবারের গুলি, দুটি ওয়াকিটকি, দুটি ওয়াকিটকি ব্যাটারিসহ চার্জার, একটি চাকু, দুটি চাপাতি ও একটি ছুরি।
অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো কুষ্টিয়া সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে এনে হাতবদলের উদ্দেশ্যে ওই মেহগনি বাগানে গোপনে রাখা হয়েছিল।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য মালামাল রাজবাড়ী সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালাচ্ছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা