• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে চীনা স্বামীর অভিযোগ, টাকা ও কাগজপত্র নিয়ে নিখোঁজ স্ত্রী চেয়ারম্যান পদে প্রচারণায় বিএনপি নেতা শফিকুল ইসলাম, জনসম্পৃক্ততায় বাড়ছে জনপ্রিয়তা পাহাড়পুরে বিদেশি পর্যটককে হয়রানি, কন্টেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার নীলফামারীতে দেশীয় ছোট মাছ রক্ষায় মোবাইল কোট অভিযানে কারেন্ট জাল পুরিয়ে ধ্বংস সংসদে সৌজন্যের নজির, সবার জন্য আম পাঠালেন জামায়াত আমির কৃষিই সমৃদ্ধি:সৈয়দপুরে জমকালো আয়োজনে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত তালোড়া পৌরসভায় খসড়া বাজেট সম্পর্কে টিএলসিসির মতবিনিময় সভা রাজবাড়ীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১ কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হিমাগারে ভাড়া কমানোর দাবীতে চাষিদের স্মারকলিপি প্রদান

মোকামতলায় নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সরকারি কর্মকর্তাদের সাথে প্রতিমন্ত্রীর মতবিনিময়

সোহেল রানা, শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি / ১৩৯ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

147

বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলায় উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ‘মোকামতলা মীর শাহে আলম–ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন,”গ্রামের মেধাবী শিক্ষার্থীদের শহরমুখী হতে না দিয়ে নিজ এলাকায় উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। শিক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। গ্রামীণ এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান সম্প্রসারণ সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অংশ।”
তিনি আরও আশ্বস্ত করেন যে, আধুনিক অবকাঠামো ও প্রয়োজনীয় শিক্ষা-সুবিধা নিশ্চিত করে এই কলেজটিকে একটি মানসম্মত ও আদর্শ শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব,মোকামতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন- উদ-দৌলা রুবেল সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ,শিক্ষাবিদ এবং এলাকাবাসী।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ও আলোচনা সভায়
সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান।
কলেজ প্রতিষ্ঠার জন্য মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম মামুন তালুকদার ও তাঁর ভাই বিশিষ্ট ব্যবসায়ী চয়ন তালুকদার উদারভাবে ১০০ শতক জমি দান করেছেন। সরকারি বরাদ্দে নব-নির্মিত ভবনের নির্মাণকাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রতিমন্ত্রী মোকামতলা কেন্দ্রীয় জামে মসজিদ, কেন্দ্রীয় সার্বজনীন মন্দির এবং বাজারের বিভিন্ন সমস্যা সরজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি নাগরিক ভোগান্তি কমাতে এবং অবকাঠামোগত সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
একই দিন বিকাল ৫ টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে সকল সরকারি কর্মকর্তাদের সাথে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
সভায় প্রতিমন্ত্রী স্থানীয় উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং সরকারি কর্মকর্তাদের সাথে অভিজ্ঞতা বিনিময় ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা