জাগতিক জীবনে সুখ লাভের জন্য আমরা অতিরিক্ত লোভ লালসায় মত্ত হয়ে যাই। এ লোভ লালসা ত্যাগ করে মনের অসুরকে দমন করতে হবে। সেই সঙ্গে দেহ নয়, আত্মার শান্তির জন্য কষ্ট করে হলেও ধর্মীয় কাজ করে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করলে তার দয়া বা কৃপা লাভ করা যেতে পারে। তাই আমাদের সকলকে ধর্মবিরোধী কর্মকান্ড ত্যাগ করে ধর্মের পথ অনুসরণ করে চলতে হবে। ২৮ফেব্রুয়ারি শনিবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার ফেঁপিড়ায় শ্রীশ্রী গৌরহরি গোস্বামী(১০৮) আশ্রমস্থিত শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে ১৬প্রহরব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠানে আলোচনা সভায় ভক্তবৃন্দের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন,বগুড়া-৩(আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার নবনির্বাচিত এমপি আব্দুল মহিত তালুকদার। মন্দির কমিটির সভাপতি গোপেন্দ্রনাথ দাসের সভাপতিত্বে ও সদস্য অরবিন্দ কুমার দাসের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার। এসময় উপস্থিত ছিলেন তালোড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবু, সাবেক ১নং প্যানেল মেয়র সৈয়দ আবু হাসান আজাদ, পৌর বিএনপির বর্তমান সহসভাপতি এনামুল হক হিটলার, লোকমান হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক এসএ স্বাধীন, আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মন্দির কমিটির সহসভাপতি তাপস কুমার মজুমদার, সাধারণ সম্পাদক অখিল চন্দ্র দাস, কোষাধ্যক্ষ পলাশ চন্দ্র দাস, সদস্য বিষ্ণুচন্দ্র দাস সহ সদস্যবৃন্দ। আলোচনা সভার পূর্বে প্রধান অতিথিকে মন্দির কমিটির পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।