• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি / ১৯৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

46

 

টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের চতুর্থ তলায় উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, তদন্ত ওসি রাসেল আহমেদ,  উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা জামাতের সাবেক আমির মোন্তাজ আলী,  মধুপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান, সমাজসেবা অফিসার মো. মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা, ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধানগন, বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ সহ আইনশৃঙ্খলা কমিটির বিভিন্ন সদস্য গন।

সভায় মাদক, চাঁদাবাজী, অনলাইন জুয়া, বাল্য বিবাহ, পৌর শহরের পানি নিষ্কাশনের ড্রেন দখল করে দোকানপাট গড়ে তোলা এবং প্রতিটি ইউনিয়ন পরিষদে মাদক নির্মূল কমিটি নতুন করে পূর্ণ গঠনের তাগিদ সহ আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন দিক  নিয়ে গুরুত্বপুর্ণ আলোচনা করা হয়।  সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে প্রস্তাবিত উদ্যোগের বিষয়ে আলোচনা ও সে বিষয়ে সমাধানের জন্য অনুরোধ জানান।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা