• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং এর এসএসসি প্রস্তুতির ব্যাচের বিদায় সংবর্ধনা উল্লাপাড়াকে চাঁদাবাজ মুক্ত বার্তা দিলেন এমপি রফিক খান “নিরেট বিষাদ” -খ্রীষ্টিনা জ্যোতি মন্ডল গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেরপুরে প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজে ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ধাপেরহাট হাজি মার্কেটে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ঘটনাস্থল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য দুই শতকের গ্রামীণ উৎসব আঙ্গারু মেলা শুরু গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে ভুয়া সমকামী পরিচয়ের অভিযোগ, উদ্বেগ বিশেষজ্ঞদের

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রেসওয়েল, চাপে নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক / ৭৬ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

89

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। বাঁ পায়ের মাসলে পুনরায় চোট পাওয়ায় টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ড তারকা অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকবাজ।

গত মাসে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাসলে চোট পান ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। সেখান থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকলেও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি তিনি। রোববার (৮ ফেব্রুয়ারি) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় একই জায়গায় আবার চোট পান ব্রেসওয়েল। পরবর্তী স্ক্যানে চোটের অবস্থা নিশ্চিত হয়। চিকিৎসকদের মতে, মাঠে ফিরতে তার অন্তত তিন সপ্তাহ সময় লাগবে।

নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার ব্রেসওয়েলের জন্য হতাশা প্রকাশ করে বলেন, মাইকেলের জন্য আমরা সবাই খুবই দুঃখিত। বিশ্বকাপ থেকে ছিটকে পড়া যে কোনো ক্রিকেটারের জন্যই কঠিন। আমি জানি, নিউজিল্যান্ডের হয়ে খেলাটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ।

এদিকে ব্রেসওয়েলের বিকল্প হিসেবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলে আছেন কোল ম্যাককনচি। ১৪৫টি টি–টোয়েন্টি ম্যাচ খেলা এই অলরাউন্ডার ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ছিলেন। ক্যান্টারবেরি কিংসের হয়ে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি, তার ইকোনমি রেট ছিল ৭.৭১।

গ্রুপ ‘ডি’-তে নিজেদের তৃতীয় ম্যাচে শনিবার (১৪ ফেব্রুয়ারি) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ব্রেসওয়েলের অনুপস্থিতিতে দলীয় ভারসাম্যে কী প্রভাব পড়ে, সেটাই এখন দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা