• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

‘বাটোয়ারার নির্বাচন’ মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করুন: মাহফুজ আলম

অনলাইন ডেস্ক / ১৩৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

140

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি রাজনৈতিক দলগুলোর বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

​মাহফুজ আলম বলেন, ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেয়া আর মেনে নেয়া বাটপাররা একদিকে, আর জনগণ অন্যদিকে।’ ছাত্রদের ভূমিকা নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, ‘দুঃখ লাগে ছাত্রদের জন্য। কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল!’

​সাবেক এই উপদেষ্টা আশঙ্কা প্রকাশ করে বলেন, মিডিয়া ম্যানিপুলেশন এবং পিআর ক্যাম্পেইনের মাধ্যমে জনগণের ন্যায্য লড়াইকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। স্ট্যাটাসের শেষে তিনি দেশের জনগণের সুরক্ষার জন্য দোয়া প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা