নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়াইগ্রাম উপজেলার উদ্যোগে বিভিন্ন স্থানে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শনিবার (৩০আগষ্ট ) এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা সহকারী সেক্রেটারি ও নাটোর-৪ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ হাসানুল বান্না উজ্জ্বল, বড়াইগ্রাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ আব্দুল্লা আল মামুন এবং বড়াইগ্রাম ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি প্রভাষক মোঃ আবু তালেব।
এ সময় বক্তারা বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মাছের পোনা অবমুক্তকরণ একটি মহৎ উদ্যোগ। এ ধরনের কার্যক্রম গ্রামের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও জনসাধারণের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।