• রবিবার, ১০ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজি বন্ধের দাবিতে গাইবান্ধা দলিল লেখক সমিতির কলম বিরতি বগুড়া শেরপুরে সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৪টি ইজিবাইক কুড়িগ্রাম রাজারহাট ঘড়িয়ালডাঙ্গায় খাল খননের যাএা ভূমি প্রশাসকের হাতে শুভ সূচনা ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে যানজটে নাকাল সৈয়দপুরবাসি বিজ’র বীজ বিতরণ কর্মসূচি রাজশাহীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ। গাইবান্ধায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সাবেক ছাত্রশিবির সাথী ও সদস্যদের মতবিনিময় সভা রাজবাড়ীতে পুলিশের সরকারি অ্যাম্বুলেন্সের চালকে মারধর যুবক গ্রেফতার আজ শেষ হলো আঙ্গারু বৈশাখী মেলা গোবিন্দগঞ্জে ১৬ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়া শেরপুরে সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৪টি ইজিবাইক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি / ২১ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

27

বগুড়া শেরপুরে সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৪টি ইজিবাইক

বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সক্রিয় একটি সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ৪টি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চক্রটির সদস্যরা যাত্রী সেজে ইজিবাইক ভাড়া করতেন। পরে চালকদের নির্জন স্থানে নিয়ে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অচেতন করে ইজিবাইক নিয়ে পালিয়ে যেতেন বলে জানিয়েছে পুলিশ। শেরপুর থানার একটি মামলার তদন্তের সূত্র ধরে চক্রটিকে শনাক্তে মাঠে নামে পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় এসআই বিকাশ চক্রবর্তীর নেতৃত্বে একটি দল গত এক মাস ধরে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রথমে কাহালু উপজেলার করমজা পাড়া এলাকা থেকে আঙ্গুরি বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া সদরের বারোপুর মধ্যপাড়া এলাকা থেকে লিটন ওরফে বাটু ও ছালেহা বিবিকে আটক করা হয়। পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যে আরও অভিযান চালিয়ে শহিদুল ইসলাম সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, সোহাগের বাড়ি ও জেলার বিভিন্ন গ্যারেজে অভিযান চালিয়ে ৪টি ইজিবাইক উদ্ধার করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন প্রেস ব্রিফিংয়ে বলেন, চোর চক্রের সদস্যদের শনাক্ত করে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পাশাপাশি চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নাজমুল হুদা নয়ন
শেরপুর বগুড়া প্রতিনিধি
০১৭৬১০০৭৩৭৪
১০ মে ২০২৬


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা