• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

বগুড়া শেরপুরে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ

শেরপুর বগুড়া প্রতিনিধি / ১৬৬ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

177

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্থানীয় ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের মৃত আমীর প্রামাণিকের ছেলে আব্দুর রাজ্জাক চৌবাড়িয়া মৌজায় ৮ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে দখল ও ভোগদখল করে আসছিলেন। তবে প্রায় দুই বছর আগে একই গ্রামের মদিনা বেগমের ছেলে আব্দুল মোমিন জমিটির সামনের অংশ নিজের দাবি করে জোরপূর্বক দখল করে নেন।

 

ভুক্তভোগী আব্দুর রাজ্জাক স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তিনি ১৪ অক্টোবর ২০২৫ তারিখে খানপুর ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দাখিল করেন।

 

এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, জমিটির প্রকৃত মালিক আব্দুর রাজ্জাক। প্রভাব খাটিয়ে আব্দুল মোমিন জোরপূর্বক জায়গাটি দখল করে রেখেছেন।

 

এ বিষয়ে খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পিয়ার উদ্দিন বলেন,

অভিযোগ পাওয়ার পর দুই পক্ষকে সালিশি বৈঠকে ডেকেছি। স্থানীয়দের সঙ্গেও কথা বলছি। আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হবে।

 

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা