• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

ফ্যামিলি কার্ড পাচ্ছেন রাজবাড়ীপাংশার অসচ্ছল নিম্ন আয়ের মানুষ: এমপি হারুন

রাজবাড়ী প্রতিনিধী / ১১৪ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

121

ফ্যামেলি কার্ড পাচ্ছেন রাজবাড়ীর পাংশা উপজেলার অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারগুলো। এই কার্ডের মাধ্যমে উপকারভোগীরা ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা পাবেন।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রাজবাড়ী-২ আস‌নের সংসদ সদস‌্য হারুন অর রশিদ।
তিনি বলেন, নির্বাচনি ইশতেহার ও ৩১ দফার মধ্যে ‘ফ্যামিলি কার্ডের’ বিষয়টি ছিল। তারই ধারাবাহিকতায় সারাদেশে ১৪ উপজেলার মধ্যে পাংশা উপজেলাকে পাইলট প্রকল্পের প্রথম ধাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পর্যায়ক্রমে পরিবারগুলোর হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া হবে।
সংসদ সদস‌্য আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কাজ শুরু হয়েছে। এলাকায় জুয়া, মাদক, সন্ত্রাস, দখলবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
পরে তিনি বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে মত বিনিময় সভায় অংশ গ্রহণ করেন এবং সেখানেই তিনি ফ্যামেলি কার্ডের কথা উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা