• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উল্লাপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধের ঘোষণা

অনলাইন ডেস্ক / ১৮৪ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

188

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ভেরিফায়েড পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ঘোষণায় বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর পক্ষে পরিচালিত ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না। একটি ফটোকার্ডের মাধ্যমে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজের কার্যক্রম এখানেই সমাপ্ত করা হলো।
পোস্টে গত ১৮ মাসে সবার সহযোগিতা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সমর্থন, সহযোগিতা ও গঠনমূলক সমালোচনা পুরো সময়টিকে অর্থবহ ও সমৃদ্ধ করেছে বলেও উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা-এর নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। পরবর্তী সময়ে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা