• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবী ‘পলাশ পাগলা’র ওপর হামলা, গুরুতর আহত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি / ৬৪ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

70

গাইবান্ধার পলাশবাড়ীতে স্বেচ্ছাশ্রমে দায়িত্ব পালনকারী পরিচিত মুখ ‘পলাশ পাগলা’র ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে এসএমবি সোনামাই বেওয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পলাশ পাগলা দীর্ঘদিন ধরে স্বেচ্ছাশ্রমে পুলিশের পোশাক পরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে শৃঙ্খলা রক্ষায় কাজ করে আসছিলেন। ঘটনার দিন দুপুরে প্রকাশ্যে তার ওপর হামলা চালানো হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় সাংবাদিক আশরাফুজ্জামান সরকার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত পলাশ পাগলা জানান, এসএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনকালে এসএম হাইস্কুল কেন্দ্রে দুই যুবক নকল সরবরাহ করছিল। তিনি পুলিশ পোশাকে তাদের বাধা দিলে ওই ঘটনার জেরে আজকের এই হামলা চালানো হয়। তবে হামলাকারীদের পরিচয় নিশ্চিতভাবে জানাতে পারেননি তিনি; শুধু ‘একজন মাস্টারের ছেলে’ জড়িত বলে দাবি করেন।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দীন আহম্মদ বলেন, “পলাশের মাথা ও শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার মাথায় সিটি স্ক্যান করা জরুরি। অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।”
তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাকে পলাশবাড়ী থেকেই রংপুরে নেওয়া হয়নি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বমি ও খিঁচুনি দেখা দিচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি উঠেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা