• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

পর্দায় গুপ্তচর রণবীর, বাস্তবে দাদির অপূর্ণ স্বপ্ন পূরণ করলেন নাতি

অনলাইন ডেস্ক / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

72

সম্প্রতি মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ সিনেমায় গুপ্তচর ‘হামজা আলি’ চরিত্রে অভিনয় করে বক্স অফিস কাঁপাচ্ছেন বলিউড সেনসেশন রণবীর সিং। সিনেমায় তাঁকে পাকিস্তানের ভেতরে ঢুকে দুঃসাহসিক অভিযান চালাতে দেখা গেলেও, বাস্তব জীবনে এই দেশটির সঙ্গেই রয়েছে রণবীরের এক নাড়ির টান। চাঞ্চল্যকর তথ্য হলো, রণবীর সিংয়ের দাদি চাঁদ বার্ক ছিলেন বর্তমান পাকিস্তানের ঝুমরাহ অঞ্চলের বাসিন্দা।

​অবিভক্ত ভারতের ঝুমরাহতে ১৯৩২ সালে জন্মগ্রহণ করা চাঁদ বার্ক ছিলেন তাঁর সময়ের একজন তুখোড় অভিনেত্রী। মাত্র ১৪ বছর বয়সে ১৯৪৬ সালে পাঞ্জাবি সিনেমা ‘কাহাঁ গায়ে’-র মাধ্যমে রূপালি পর্দায় তাঁর অভিষেক হয়। পঞ্চাশ ও ষাটের দশকে পাঞ্জাবি সিনেমার পরিচিত মুখ চাঁদ বার্ক তাঁর অসাধারণ নাচের জন্য ‘ডান্সিং লিলি অফ পাঞ্জাব’ নামে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। রণবীর সিংয়ের নাচের যে সহজাত দক্ষতা ও এনার্জি দর্শক দেখেন, তা মূলত তাঁর দাদির কাছ থেকেই উত্তরাধিকারসূত্রে পাওয়া বলে মনে করা হয়।

​চাঁদ বার্কের আজীবনের স্বপ্ন ছিল তাঁর সন্তান বড় হয়ে অভিনেতা হবে। কিন্তু রণবীরের বাবা অভিনয়ের বদলে ব্যবসায় মনোনিবেশ করেন। তবে মায়ের সেই অধরা স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ করেছেন নাতি রণবীর সিং। নাতির অভিনয়ের হাতেখড়ি হওয়ার দুই বছর আগে ২০০৮ সালে চাঁদ বার্ক মারা যান। তবে জীবদ্দশায় তিনি সবসময় বিশ্বাস করতেন, রণবীর একদিন বড় তারকা হবে। আজ বলিউডের শীর্ষ নায়কদের একজন হয়ে রণবীর সিং যেন তাঁর দাদির সেই বিশ্বাসের এবং অপূর্ণ স্বপ্নেরই প্রতিফলন ঘটিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা