নীলফামারীর কিশোরগঞ্জে র্যালি, জাতীয় পতাকা উত্তোলণ,কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা মহিলা দলের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গফুর সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম সপ্না,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রেনু, সাধারণ সম্পাদক রুপা হোসেনসহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলসহ ইউনিয়ন নেতৃবৃন্দ,যুবদল,ছাত্রদল,কৃষকদল,
স্বেচ্ছাসেবক দলসহ সকল দলের নেতাকর্মীরা।