• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

নভেম্বরের শেষে ওমরাহ পালন করেই দেশে ফিরতে পারেন তারেক রহমান

অনলাইন ডেস্ক / ৭৪ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

82

আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে পবিত্র ওমরাহ পালনের জন্য লন্ডন থেকে সৌদি আরব যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওমরাহ শেষ করেই তিনি দেশে ফিরতে পারেন বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর রোববার (২৬ অক্টোবর) একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর মাসের ২০ তারিখের আগে বা পরে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, ‘৭ নভেম্বর আমাদের জন্য একটি বিশেষ দিন, আমরা আশাকরি এই দিবসকে কেন্দ্র করেই কোনো সিদ্ধান্ত চলে আসতে পারে। আমরা আশা করছি নভেম্বরেই তিনি দেশে ফিরবেন।’

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তারেক রহমানের ট্রাভেল পাস ইস্যুসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা