• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

সিজান সিদ্দিকী,ডিজিটাল করেসপন্ডেন্ট নওগাঁ প্রতিনিধি: / ২৩৩ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

243

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন নওগাঁ-৫ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে মনিরা শারমিন লিখেছেন, ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষায় গড়া দল জাতীয় নাগরিক পার্টি ছিল গণ-অভ্যুত্থান পরবর্তী একমাত্র মধ্যপন্থী রাজনীতির ভরসাস্থল। এই দল থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নওগাঁ-৫ আসনে আমি মনোনীত প্রার্থী হয়েছিলাম। তবে মনোনয়নপত্র পাওয়ার আগে আমার জানা ছিল না যে, এই দল জামায়াতের সাথে ৩০টি আসনে সমঝোতা করবে। আমি জানতাম, ৩০০ আসনে প্রার্থী দিয়ে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’

তিনি আরও উল্লেখ করেন, ‘যেহেতু এখন দলের অবস্থান পরিবর্তন হয়েছে, তাই আমি নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করছি। আমি এনসিপি-র স্বতন্ত্র শক্তিতে বিশ্বাসী। দলের প্রতি আমার দায়বদ্ধতা আমি ভঙ্গ করিনি; কিন্তু এই মুহূর্তে দলের চেয়ে গণ-অভ্যুত্থান ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা আমার কাছে বড় হয়ে দাঁড়িয়েছে।’

পদত্যাগের বিষয়ে তিনি লিখেছেন, ‘আমি দল থেকে পদত্যাগ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিইনি। এনসিপি কারও একার সম্পত্তি নয়। এটি শীর্ষ নেতৃত্বের যতটুকু, তার চেয়ে অনেক বেশি আমার। আজ পর্যন্ত এমন কিছু বলিনি বা করিনি যাতে দল বিতর্কিত হয়। তবে নিজের নৈতিকতা বিসর্জন দিয়ে আমি রাজনীতি করতে চাই না, ক্ষমতায়ও যেতে চাই না।’

গত ১০ ডিসেম্বর নওগাঁ-৫ (সদর) আসনে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে মনোনয়ন দেওয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা