• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ধাপেরহাট ইউনিয়ন জামায়াতে নির্বাচনী যুব সমাবেশ অনুষ্ঠিত

শাহ মো মুশফিকুর রহমান,সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: / ২৪২ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

54

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলার ৬নং ধাপেরহাট ইউনিয়ন শাখার উদ্যোগে নির্বাচনী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৪ আগস্ট রোজ রবিবার বিকাল ৩.৩০ মিনিটে স্হানীয় শাহ্ আজগরআলী ডিগ্রি কলেজের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন সভাপতি শাহ্ মোঃ মুশফিকুর রহমান সাগর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা জামায়াতে আমির এরশাদুল হক ইমন,উপজেলা বাইতুলমাল মো:লোকমান,উপজেলা যুব বিভাগের সভাপতি ইসমাইল, যুব বিভাগের সেক্রেটারি ইন্জিনিয়ার গোলাম রব্বানী রতন, ধাপেরহাট ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি সুজন মিয়া,ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো রোস্তম মিয়া।

পূর্ব নির্ধানিত সময় বিকাল ৩.৩০ মিনিটে শাহ্ মোঃ মুশফিকুর রহমান সাগর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়।এরপর দারসূল কোরআন পেশ করেন মাওলানা রবিউল ইসলাম।

উক্ত সমাবেশে প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু বলেন আগামী নির্বাচনে যুবকদের মূল ভূমিকা পালন করতে হবে,যুবকদের মাধ্যমে এই সমাজকে পরিবর্তন করে আগামীদিনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ।আর জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

সর্বোপরি দোয়ার মাধ্যমে আজকের নির্বাচনী যুব সমাবেশ শেষ হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা