• সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

দুপচাঁচিয়ার তালোড়ায় রুহুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে চক্ষুশিবির অনুষ্ঠিত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি / ১০৫ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

99

দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় রুহুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ও মিশন হাসপাতাল বগুড়ার পরিচালনায় এবং সমাজ সেবক আলহাজ্ব নবিউল ইসলাম নয়নের সার্বিক সহযোগিতায় চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। ৩০মার্চ সোমবার সকালে তালোড়া পৌরসভার হলরুমে প্রধান অতিথি হিসাবে এ চক্ষুশিবিরের উদ্বোধন করেন তালোড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমরান আলী রিপু। এসময় তালোড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মশিউর রহমান, সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সি সেলিম, ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল কাদের চৌধুরী, মেহেদী হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। এদিন শতাধিক চক্ষু রোগীকে স্বল্পমূল্যে চক্ষু পরীক্ষা, ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়। চিকিৎসাসেবা প্রদান করেন মিশন হাসপাতালের প্যারামেডিক্স দিলীপ মারান্ডি রজত। চক্ষু শিবিরে ছানিপড়া রোগীদের বাছাই করে স্বল্পমূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা