• সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

দুপচাঁচিয়ায় ৬ দফা দাবিতে ফারিয়ার মানববন্ধন ও র‍্যালি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ৭১ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

80

দুপচাঁচিয়ায় ৬ দফা দাবিতে ফারিয়ার মানববন্ধন ও র‍্যালি

দুপচাঁচিয়ায় সরকারি চাকুরিজীবীদের মতো বেতন স্কেল নির্ধারণসহ ৬ দফা দাবিতে মানববন্ধন ও র‍্যালি করেছে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)।রবিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা ফারিয়া সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কে এম আবু সাঈদ সুমন,সাধারণ সম্পাদক মেজবা আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক
মাসুদ রানা, প্রচার সম্পাদক জনি মিয়া, সদস্য মোহাম্মদ কাউসার হোসেন,সুব্রত বসাক,এমদাদুল হক, মুক্তার হোসেন, পারভেজ,
নাসিম,আসাদুল ইসলাম। উপজেলার সকল ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি এবং এরিয়া ম্যানেজারগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ওষুধ প্রতিনিধিদের জীবনযাত্রার মানোন্নয়নে ৬ দফা দাবি তুলে ধরেন।রোদ-বৃষ্টি উপেক্ষা করে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিলেও ওষুধ প্রতিনিধিরা নানাভাবে অবহেলিত। অবিলম্বে তাদের পেশাগত নিরাপত্তা ও বেতন কাঠামো পুনর্নির্ধারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। শেষে র‍্যালি বের হয়ে সিও অফিস বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা