• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত জুলাই যোদ্ধার মৃত্যু

গোলাম মুক্তাদির সবুজ , দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ২৬৭ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

275

বগুড়ার দুপচাঁচিয়ায় ঢাকাগামী কোচের সাথে মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আহত জুলাই যোদ্ধা মিল্টন আহমেদ লাদেন(২২) এর মৃত্যু হয়েছে। নিহত লাদেন গুনাহার ইউনিয়নের কামারু গ্রামের আব্দুর রশিদের ছেলে। তারা বর্তমানে দুপচাঁচিয়া পৌর এলাকার মাষ্টারপাড়া মহল্লায় বসবাস করেন। ৭নভেম্বর শুক্রবার দুপুর ১২টায় বগুড়া-নওগাঁ সড়কের তেলিগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যদর্শী সূত্রে জানা যায়, ঘটনারদিন লাদেন মোটরসাইকেল নিয়ে নওগাঁ অভিমুখে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছিলে বিপরীত দিক থেকে আসামী দ্রুতগামী কোচের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় লাদেন ছিটকে রাস্তার ওপর পড়ে গেলে কোচটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পরপরই কোচটি ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যুর বিষয়টি বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা